১ আগস্ট ২০২৬ - ০৯:০৭
গাজায় চিকিৎসা সরঞ্জামের গুদামে ইসরাইলের হামলা

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালের কাছে অবস্থিত চিকিৎসা সরঞ্জামের গুদামে হামলা চালিয়েছে ইসরাইল/গুদামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি সেনাবাহিনী দেইর আল-বালাহ-তে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের পাশের গুদামটিকে লক্ষ্য করে হামলা চালায়।

হামলায় গুদামটি ও এর ভেতরের জরুরি চিকিৎসা সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং কাছাকাছি স্থাপিত কয়েক ডজন তাঁবুতে আগুন ধরে যায়।

তারা আরো জানায়, এই হামলার ফলে হাসপাতালের রোগী, বাস্তুচ্যুত মানুষ এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার মাত্র কয়েক মিনিট আগে ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকা থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল।

Tags

Your Comment

You are replying to: .
captcha